বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
দেশের কাঁচাবাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তীব্র ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা বর্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার দাবি তুলে গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে বর্তমানে অধিকাংশ সবজির দামই কেজিপ্রতি ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। আজ ৩১শে জুলাই, শুক্রবার রাজধানীর আগারগাঁও, মগবাজার ও কারওয়ান বাজারসহ কয়েকটি বড় কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায়। করলা, বরবটি ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। তুলনামূলক কম দামের তালিকায় থাকা ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা,

পটোল ও ঢ্যাঁড়শও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। লাউয়ের দাম উঠেছে ৯০ থেকে ১০০ টাকায়, আর ব্যতিক্রম হিসেবে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। ফলে মাত্র ২৫০ গ্রাম মরিচ কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ টাকা। অনেক বিক্রেতা আবার ক্রেতাদের নিজেদের পছন্দমতো মরিচ বেছে নেওয়ার সুযোগও দিচ্ছেন না। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকার মধ্যে। বাজার সূত্রে জানা গেছে, কাঁচা মরিচের দাম ৫০০ ছুঁতে পারে। সবজির পাশাপাশি ডিম ও মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

ফার্মের সাদা ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। তবে চাল ও ডালের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে মাঠের সবজি নষ্ট হয়েছে, বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত সরবরাহ আসছে না এবং পরিবহন ব্যয়ও বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্রেতারা। কারওয়ান বাজারে আসা কয়েকজন ক্রেতার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অসাধু সিন্ডিকেট ও কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। তাদের মতে, বাজারে

কার্যকর তদারকির অভাব থাকায় এ ধরনের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাছ-মাংসের পর এখন নিত্যদিনের সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল বাংলাদেশের গ্যাস সংকটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ: অনুসন্ধানভিত্তিক তথ্য-উপাত্তের বিশ্লেষণ পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান ২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ এএসপিকে পূর্ণ প্রশিক্ষণ ছাড়াই পদায়ন বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল হুথিদের ঠেকাতে সৌদি-নেতৃত্বাধীন নতুন জোটে বাংলাদেশ: ভয়ংকর প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে নৌবাহিনী? নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক