চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬

আরও খবর

রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে

সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং

প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ |
চট্টগ্রাম নগরের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (১)-এর দপ্তরে কাজ না পেয়ে সরকারি কর্মকর্তার ওপর চড়াও ও লাঞ্ছিত করার মারাত্মক অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগর ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে। গত ২৩শে জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় পাহাড়তলীতে অবস্থিত বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজের কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম খন্দকার মোহাম্মদ রাজীবুল হক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পাশাপাশি নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল সুমনের ভাগিনা হিসেবে পরিচিত এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি জরুরি ভিত্তিতে কয়েকটি কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। কিন্তু রাজীবের ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কোনো কাজ না পাওয়ায়

তিনি ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার দুপুরে চার সহযোগী নিয়ে সরাসরি বিভাগীয় প্রকৌশলী (১)-এর দপ্তরে চড়াও হন রাজীব। তিনি টেবিল থাপড়ে কেন তাকে কাজ দেওয়া হয়নি, তার জবাব দাবি করেন। প্রকৌশলী ইমতিয়াজ তাকে নিয়ম বুঝিয়ে দিয়ে জানান যে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। এই কথা শোনামাত্রই রাজীব ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সরকারি কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির সময় রাজীব প্রকৌশলী ইমতিয়াজকে শারীরিকভাবে প্রহার করতে তেড়ে যান। এতে অফিসে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টেবিলে থাকা অফিশিয়াল ল্যাপটপটি ফ্লোরে পড়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায়। ভুক্তভোগী বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

“তারা হুট করে দপ্তরে ঢুকে আমাকে গালাগাল করে এবং লাঞ্ছিত করার চেষ্টা করে। একপর্যায়ে টেবিলের ওপর থাকা ল্যাপটপটি নিচে ফেলে ভেঙে ফেলা হয়।” ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত খন্দকার মোহাম্মদ রাজীবুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনা সম্পর্কিত ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন রাজনৈতিক নেতার এমন মাস্তানি ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ