৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান
সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ওয়ার্ল্ড-এর ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়েছে পাকিস্তান। ৭৩ বছরের এই প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।
সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেন আনিকা। আগামী ৯ই আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পাকিস্তানের।
শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আলোচনায় রয়েছেন আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন তিনি।
ভবিষ্যৎ
পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করারও ইচ্ছা রয়েছে তাঁর। আনিকার ভাষ্য, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে চান।