ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
সাধারণ মানুষের কাছে মুখরোচক ও জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ফুচকা’ নিয়ে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে ভেজালবিরোধী অভিযানের এই পরিচিত মুখ- সরকারি কর্মকর্তা জানালেন, ল্যাব টেস্ট ও অনুসন্ধানে দেখা গেছে খোলা বাজারে বিক্রি হওয়া মাত্র এক প্লেট ফুচকাতেই ৭ কোটিরও বেশি মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। এই সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন তথ্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা ফুচকাপ্রেমিদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। ফুচকা তৈরির অস্বাস্থ্যকর পরিবেশ, দূষিত পানি ও নোংরা-ভেজাল দ্রব্যে তৈরি টক ব্যবহারের কারণে

এটি কীভাবে এক নীরব ঘাতকে পরিণত হচ্ছে, তা তুলে ধরেন আব্দুল জব্বার মন্ডল। ভোক্তা অধিকার কর্তৃপক্ষের এই ভাষ্যের আগে থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে এসেছেন ফুচকাসহ এমন অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড সম্পর্কে। চিকিৎসকেরা বলছেন— অস্বাস্থ্যকর উপায়ে তৈরি এমন এক প্লেট খাবারে যেসব ব্যাকটেরিয়া থাকে, তা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ভয়ঙ্কর ব্যাকটেরিয়া মুহূর্তের মধ্যে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় এবং জন্ডিসের মতো মারাত্মক রোগ বাধাতে সক্ষম। ভোক্তা অধিকার কর্মকর্তাত জব্বার মন্ডল জানান, তারা নিয়মিত তদারকি করছেন। মানুষের খাবারের পাতে বিষ তুলে দেওয়া এই ভেজালকারী ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি