ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর রাজধানীর বকশীবাজারে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর মন্তব্য ও আচরণ তারা মেনে নিতে পারছেন না। তার ভাষ্য, বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীবান্ধব একজন ব্যক্তিকে ওই দায়িত্বে
নিয়োগ দেওয়াই এখন তাদের প্রধান দাবি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এদিকে শিক্ষা বোর্ডের সামনে দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে তারা এখনও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।