ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
ভারতের সীমান্ত এলাকায় আবারও সন্দেহভাজন এক মার্কিন নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নেপালে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় দু’টি মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় জর্ডান ব্রাউন (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করে সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযোগ, তিনি নির্ধারিত ইমিগ্রেশন পথ ব্যবহার না করে একটি অননুমোদিত পথ দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে ব্রাউন দাবি করেন, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রায় ছয় বছর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র দেখাতে পারেননি। তল্লাশিতে তার কাছ থেকে ৩১ হাজার ৪৬০ রুপি

ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের পরিচয়, ভ্রমণপথ ও ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে তিনি পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন। ব্রাউনের দাবি, থাইল্যান্ডে ভ্রমণের সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরে তিনি শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথে ভারতে প্রবেশ করেন এবং প্রায় আট মাস গোয়ায় অবস্থান করেন। পরে বেঙ্গালুরু হয়ে উত্তর প্রদেশে এসে নেপালে যাওয়ার চেষ্টা করেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, তার দেওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং