বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে দেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪১ হাজার

৭৭৪ জন পরীক্ষায় অংশ নেন, আর ১১ হাজার ৭২৯ জন অনুপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫৯ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। অন্যদিকে সবচেয়ে কম ৯৭৯ জন অনুপস্থিত ছিলেন সিলেট বোর্ডে। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৮ জন ময়মনসিংহ বোর্ডের। এছাড়া রাজশাহী বোর্ডে ৫ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। কুমিল্লা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায়

মোট পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ৯৩ জন। এর মধ্যে ৬৯ হাজার ৯২৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ৫ হাজার ১৭০ জন অনুপস্থিত ছিলেন। এই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে অসদুপায়ের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় মোট ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৪৫০ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে অসদুপায়ের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা