প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

আরও খবর

ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল

রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না

দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?

গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং স্লুইসগেট বেআইনিভাবে বন্ধ রাখার কারণে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে। লাখো মানুষ এখনও পানিবন্দি রয়েছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মাছ ও লবণের ঘের রক্ষায় স্থানীয় প্রভাবশালী মহল স্লুইসগেট বন্ধ রাখছে এবং খাল-নদীর ওপর অবৈধ বাঁধ নির্মাণ করছে। ফলে বন্যার পানি দ্রুত সাগরে নামতে পারছে না। চট্টগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফ আহমেদ বলেন, “স্বাভাবিক নিয়ম অনুযায়ী জোয়ারের সময় স্লুইসগেট বন্ধ রাখা হয় যাতে লবণাক্ত পানি লোকালয়ে না ঢোকে। আর ভাটার সময় গেট খুলে দিয়ে উজানের পানি দ্রুত নামিয়ে দেওয়া হয়। কিন্তু অনেক জায়গায় এই নিয়ম মানা হচ্ছে

না। স্থানীয় প্রভাবশালীরা নিজেদের স্বার্থে গেট বন্ধ করে দিচ্ছেন।” তিনি আরও জানান, মাছ চাষের সুবিধার্থে নির্মিত অবৈধ বাঁধের কারণে বন্যার পানি অনেক ক্ষেত্রে স্লুইসগেট পর্যন্ত পৌঁছাতে পারছে না। প্রশাসন ও পাউবো যৌথভাবে এসব অবৈধ বাঁধ অপসারণের কাজ চালাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আলো চকরিয়ার বদরখালী ইউনিয়নের ডেমশিয়া এলাকায় পাঁচ কপাটবিশিষ্ট একটি স্লুইসগেট পরিদর্শন করে দেখেন, কাঠের তক্তা দিয়ে অধিকাংশ অংশ বন্ধ করে মাত্র চার ফুট খোলা রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে মাত্র তিন ঘণ্টায় প্রায় ৯ লাখ টাকার মাছ ধরা হয়েছে। আলাউদ্দিন আলো বলেন, পানির প্রবাহ ইচ্ছাকৃতভাবে কমিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে। পাউবো

কর্মকর্তারা জানিয়েছেন, স্লুইসগেট খুলে দিলেও প্রভাবশালীরা আবার বন্ধ করে দিচ্ছেন। এতে বন্যার পানি আটকে থাকছে এবং দুর্ভোগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘস্থায়ী পানিবন্দি অবস্থায় ঘরবাড়ি, ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত অবৈধ বাঁধ ও স্লুইসগেট বন্ধের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরিস্থিতি মোকাবিলায় পাউবো ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার