ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান
পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার
অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির
মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ
যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর বিএনপি-জামায়াত ও শিবিরের বর্বরোচিত মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় বেগমপুর বাজারে তাঁর ওপর নির্মম হামলার পর আত্মরক্ষার্থে পালিয়ে বাড়ি যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আব্দুস সবুর বেগমপুর বাজারে গেলে বিএনপি ও জামায়াত-শিবিরের একদল উচ্ছৃঙ্খল ক্যাডার তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির চেয়ারম্যান বাবলু ও রফিকুল ওরফে কালুর প্রত্যক্ষ নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
হামলাকারীরা আব্দুস সবুরকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় তাঁর বুকে প্রচণ্ড আঘাত করা হয় এবং দুটি দাঁত ভেঙে ফেলা হয়। একপর্যায়ে তিনি জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে কোনোমতে দৌড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে পালিয়ে যান। তবে এই পরিকল্পিত হামলা, গুরুতর জখম ও তীব্র আতঙ্কের কারণে বাড়িতে পৌঁছানোর পর তাঁর বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুরুতে বিষয়টি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, জুম্মার নামাজের পর এই বর্বরোচিত হামলার চাঞ্চল্যকর তথ্য ও সত্যতা প্রকাশ্যে আসে। এদিকে হামলাকারী ও প্রতিপক্ষের তীব্র রাজনৈতিক ভয়ে আব্দুস সবুরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের হুমকিতে তারা
আইনি পদক্ষেপ নিতে বা মুখ খুলতে ভয় পাচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয় সচেতন মহল ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটিকে নিরাপত্তা ও সান্ত্বনা দিয়ে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার অনুরোধ জানিয়েছেন। এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল। তিনি হামলাকারী মব বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, দিনে দিনে বাড়িতেছ বহু দেনা, অচিরেই শুধীতে হইবে ঋণ। তিনি অবিলম্বে এই মব কালচার ও রাজনৈতিক সন্ত্রাসের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের রাজনৈতিক সহযোদ্ধারা প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ
ও জোরালো দাবি জানিয়ে বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং বিএনপি-জামায়াতের সুপরিকল্পিত হামলার নির্মম ফল। তারা এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।