ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা
কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই
ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুকধারীদের হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে অতর্কিত গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
আইআরজিসি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত আরও
দুই সদস্য চিকিৎসাধীন রয়েছেন। আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
দুই সদস্য চিকিৎসাধীন রয়েছেন। আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।