ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৬

ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ |
ওজন কমাতে অনেকেই গ্রিন টি খান। কেউ আবার মাচা টি , কেউ বা ব্ল্যাক টি বা লিকার চা পছন্দ করেন। অনেকের হয়তো জানা নেই, একই গাছ থেকে তৈরি হলেও এদের গুণাগুণ সম্পূর্ণ আলাদা। শরীরে এদের কাজ করার পদ্ধতিও ভিন্ন। এসব চায়ে গুণাগুণ ও কার্যকারিতা জানানো হয়েছে টিভি নাইনের এক প্রতিবেদনে। গ্রিন টিতে রয়েছে এপিগ্যালোকাটেচিন গ্যালেট বা ইজিসিজির মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যখন এই ইজিসিজি চায়ের প্রাকৃতিক ক্যাফেইনের সঙ্গে মিশে যায়, তখন শরীরের বিপাকের হার অনেকটা বেড়ে যায়। নিয়মিত শারীরিক পরিশ্রমের সঙ্গে এটি খেলে শরীর অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে মেদ ঝরতে শুরু করে। মাচা আসলে গ্রিন টি-এরই একটি বিশেষ এবং

অনেক বেশি শক্তিশালী রূপ। এটি সাধারণত গাছ ছায়ায় রেখে তৈরি করা হয়। যেহেতু এতে পুরো পাতাটিকেই গুঁড়ো করে পানির সঙ্গে সরাসরি খেয়ে নেওয়া হয়, তাই শরীরে পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে পৌঁছায়। সাধারণ গ্রিন টি-এর তুলনায় মাচা চা থেকে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যাফেইন পাওয়া যায়। Tea মাচায় থাকা উচ্চমাত্রার ক্যাফেইন এবং এল-থিয়েনিন নামক অ্যামাইনো অ্যাসিড শরীরকে দীর্ঘক্ষণ সতেজ ও শক্তিতে ভরপুর রাখে। কফির মতো হঠাৎ করে শক্তি কমে যাওয়া বা বুক ধড়ফড় করার সমস্যা হয় না। যারা নিয়মিত ভারী ব্যায়াম বা জিম করেন, তাদের জন্য প্রি-ওয়ার্কআউট পানীয় হিসেবে মাচা দুর্দান্ত কাজ দেয়। ওজন কমানোর ক্ষেত্রে ব্ল্যাক টি বা লিকার চাও

উপকারী। এতে থাকা নানা উপাদান সরাসরি রক্তে না মিশে আমাদের পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়া বা অন্ত্রের স্বান্থ্য উন্নত করে মেদ কমায়। আপনার জন্য ঠিক কোন চা উপকারী হবে তা পুরোপুরি নির্ভর করছে আপনার প্রতিদিনের অভ্যাস এবং স্বাদের পছন্দের ওপর। আপনি যদি ক্যাফেইনের প্রতি সংবেদনশীল হন এবং হালকা স্বাদের কিছু চান, তাহলে সাধারণ গ্রিন টি আপনার জন্য সেরা। আর যদি বিপাকের হার বাড়াতে চান এবং বাজেট একটু বেশি থাকে, তবে মাচা বেছে নিন। যারা দীর্ঘদিন ধরে সকালে লিকার চা বা দুধ ছাড়া একটু কড়া চা খেতে অভ্যস্ত, তারা ওজন কমাতে ব্ল্যাক টি বেছে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনও

চা-ই জাদুকরী মন্ত্রে নিজে থেকে ওজন কমিয়ে দেবে না। সঠিক ডায়েট আর শারীরিক পরিশ্রমের পাশাপাশি এই পানীয়গুলো মেদ ঝরাতে সাহায্য করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার