ইউ এস বাংলা নিউজ ডেক্স
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন
অনেকেই বাড়িতে টবে গাছ লাগাতে পছন্দ করেন। বিশেষ করে শহরাঞ্চলে অনেক বাড়ির বারান্দায় কিংবা ছাদে টবে শোভা পায় নানা জাতের গাছ। কিন্তু অনেক সময় নিয়মিত পানি ও পর্যাপ্ত রোদ পাওয়ার পরও হঠাৎ করেই গাছ শুকিয়ে যেতে শুরু করে,এর বৃদ্ধি থেমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে টবের মাটি খুঁড়লে দেখা যায়,সেটি শক্ত হয়ে প্রায় পাথরের মতো হয়ে গেছে। রোজ পানি দিলেও টবের ভিতরে লুকিয়ে থাকে আসল সমস্যা। আসলে দীর্ঘদিন ধরে একই মাটিতে পানি দেওয়া হলেও যদি মাটি আলগা না করা হয়, তাহলে তার মধ্যে থাকা বাতাসের পরিমাণ কমে যায়। সেই সঙ্গে মাটি শক্ত ও জমাট বেঁধে যায়। তখন গাছের শিকড় ঠিক মতো
শ্বাস নিতে পারে না। শুধু তাই নয়, গাছ ঠিমতো পানি ও পুষ্টিও শোষণ করতে পারে না। এ ধরনের সমস্যা কমাতে কিছু টিপস অনুসরণ করতে পারেন- গাছ টব থেকে বের করুন মাটি অত্যন্ত শক্ত হয়ে গেলে প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে গাছটিকে টব থেকে বের করে আনা। টবের মাটিতে সামান্য পানি দিন যাতে তা কিছুটা নরম হয়। এরপর টবের চারপাশে হালকা করে নাড়াচাড়া করে শিকড়ের গোড়া ধরে ধীরে ধীরে গাছটি বের করুন। খুব জোরে টানলে গাছের মূল কাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। পুরোনো মাটি ও শিকড় পরিষ্কার করুন গাছ বের করলে দেখা যাবে, শিকড়গুলি শক্ত মাটির মধ্যে আটকে রয়েছে। এই পুরোনো ও অকেজো মাটি সরিয়ে
ফেলা খুবই জরুরি। হাত দিয়ে ধীরে ধীরে শুকনো মাটি ঝেড়ে ফেলুন। প্রয়োজনে শিকড় কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে শক্ত মাটি সহজে আলগা হয়ে যাবে। শিকড় ছাঁটাই করুন মাটি শক্ত হয়ে গেলে অনেক সময় শিকড় টবের ভেতরে গোল হয়ে ঘুরতে থাকে। এটাকে বলা হয় যাকে ‘রুট বাউন্ড’। এতে কিছু শিকড় শুকিয়ে বা পচে যেতে পারে। একটি পরিষ্কার কাঁচির সাহায্যে শুকনো, পচা বা অতিরিক্ত জট পাকানো শিকড় সামান্য ছেঁটে দিতে পারেন। তাহলে নতুন শিকড় গজানোর সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে গাছ দ্রুত সুস্থ হবে। নতুন মাটির বিশেষ মিশ্রণ তৈরি করুন পুরোনো মাটি ফেলে দিয়ে নতুন একটি ঝুরঝুরে মাটির মিশ্রণ তৈরি করুন। ৫০শতংশ কোকোপিট, ৩০ শতাংশ
বাগানের সাধারণ মাটি, ২০ শতাংশ জৈব সার দিন। এতে মাটি নরম থাকবে এবং আর্দ্রতা ধরে রাখবে। সেই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। সঠিক সার ব্যবহার করুন জৈব সারের অংশে পচানো গোবর সার বা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এছাড়া এক মুঠো নিমখোল মিশিয়ে দিলে ছত্রাকের আক্রমণ কমে যাবে। সব উপাদান ভালো ভাবে মিশিয়ে হালকা ও ঝুরঝুরে মাটির মিশ্রণ তৈরি করতে পারেন। নতুন মাটিতে গাছ বসান টবের নীচের ড্রেনেজ ছিদ্রের উপর একটি ভাঙা মাটির টুকরো রাখুন, যাতে অতিরিক্ত পানি সহজে বেরিয়ে যেতে পারে। এরপর টবের অর্ধেকের বেশি অংশ নতুন মাটির মিশ্রণে ভরে ফেলুন। গাছটিকে মাঝখানে সোজা করে বসিয়ে চারপাশে বাকি মাটি দিন এবং হালকা
চাপ দিয়ে সেট করুন। যতক্ষণ না নীচ দিয়ে পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত পর্যাপ্ত পানি দিন। এরপর গাছটিকে ৩-৪ দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখুন। এই পদ্ধতি অনুসরণ করলে গাছ নতুন প্রাণ ফিরে পাবে। সূত্র:এই সময়