ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ June, ২০২৬

ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ June, ২০২৬ |
বেশ কিছুদিন যাবত অভিনয়ে অনিয়মিত ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে ব্যস্ততা আগের মতো না থাকলেও প্রচারণামূলক কাজে ঠিকই সরব তিনি। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়েও থাকেন আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ফের আলোচনায় তিনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছেন তিনি। অভিনেত্রীর শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ দেখা গেছে। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। ছবির ক্যাপশনে জানিয়েছেন, পরনের শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন

এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের অনেকেই তার সাজের প্রশংসা করছেন। কেউ কেউ সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচাও দিচ্ছেন। অনেকেই আবার এই ঘটনাকে ইঙ্গিত করে অপুকে সান্ত্বনা দেওয়ার সুরে মন্তব্য করছেন, তাকে শুভকামনা জানাচ্ছেন। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। এর মধ্যে আব্রাহাম খান জয় শাকিব-অপু দম্পতির সন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার