না ধুয়েও যেভাবে ভালো রাখবেন জিন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

না ধুয়েও যেভাবে ভালো রাখবেন জিন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
জিন্স বর্তমানে পুরুষ ও নারীদের মধ্যে খুবই জনপ্রিয় একটি পোশাক। এটি মূলত ডেনিম নামের শক্ত ও টেকসই কাপড় দিয়ে তৈরি, যা সাধারণ কাপড়ের তুলনায় অনেক বেশি স্থায়ী। তবে বিশেষজ্ঞদের মতে, খুব ঘন ঘন ধোয়ার কারণে জিন্সের কাপড়ের গঠন দুর্বল হয়ে যায় এবং এর রঙ ও ফিটিংও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। টেক্সটাইল ও চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, জিন্স কতবার ধোয়া উচিত তা নির্ভর করে ব্যবহারের ধরন ও পরিবেশের ওপর। অনেক সময় ধোয়ার বদলে কিছু সহজ উপায় অনুসরণ করেই জিন্সকে পরিষ্কার ও সতেজ রাখা সম্ভব। উদাহরণ হিসেবে বলা হয়েছে, প্রতিবার ব্যবহারের পর জিন্স না ধুয়ে খোলা বাতাসে বা রোদে উল্টো করে ঝুলিয়ে রাখলে

এর ভেতরের আর্দ্রতা ও দুর্গন্ধ দূর হয়। আবার একটি জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রিজে রাখা—জিপলক ব্যাগে ভরে সারারাত ফ্রিজারে রাখলে ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় বলে ধারণা করা হয়। এছাড়া দাগ লাগলে পুরো প্যান্ট না ধুয়ে শুধু সেই অংশ পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়। ধোয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, জিন্স উল্টো করে ঠান্ডা পানিতে মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে ‘জেন্টল ওয়াশ’ মোডে ধোয়া সবচেয়ে ভালো। গরম পানি ব্যবহার করলে কাপড় দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাকটেরিয়া নিয়ে উদ্বেগ থাকলেও গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন না ধুলেও জিন্সে ব্যাকটেরিয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে না, কারণ এগুলো সাধারণত শরীরের স্বাভাবিক ত্বক থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর নয়। তবে দুর্গন্ধ দেখা

দিলে তখনই ধোয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, একটি জিন্স সাধারণত ১০ থেকে ১২ বার পরার পর ধোয়া নিরাপদ। এতে কাপড়ের টেকসই গঠন, রঙ এবং ফিটিং দীর্ঘদিন ভালো থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম