ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার।
কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা
তাহিরপুর দুই কিশোরের গণধর্ষণের শিকার ৭ বছরের শিশু
আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি
সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার
বেড়াতে এসে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার চরবাদাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ
ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এ বিষয়ে শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছোট্ট মেয়েটা আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। রামগতি থানার ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নিয়ম অনুযায়ী গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।