সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে তালেব মিয়া নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। তালেব মিয়া উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (ময়দান) এলাকার শিয়ার শেখের ছেলে। ঈদের পরদিন এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বড়খাতা বাজারে থাকা নরসুন্দর দাদার দোকানে আসে শিশুটি। পরে দাদার কাছ থেকে ২০ টাকা নিয়ে বড়খাতা চৌরঙ্গী মোড়ে গিয়ে ওই ভ্যানচালককে বাড়ি পৌঁছে দিতে বলে। পরে তাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় একটি গ্যারেজে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ভ্যানচালক। পরবর্তীতে শিশুটিকে কান্নাকাটি করতে শুনে অপর এক

ভ্যানচালক তাকে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনার পর দিন প্রথমে শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় গত সোমবার ধর্ষণের শিকার শিশুর দাদা বাদী হয়ে অজ্ঞাত ভ্যানচালককে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়। হাতীবান্ধা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত শেষে ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম