‘বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

‘বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
‘মোহাব্বাতে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা অভিনেত্রী শমিতা শেঠির বয়স ৪৭ বছর হলেও তিনি এখনো বিয়ে করেননি। যে কারণে তাকে নিয়ে অনেকেই সমালোচনা হয়ে থাকে। সমালোচকদের নিয়ে কড়া জবাব দিয়ে অভিনেত্রী বলেন, সমাজের চাপে বিয়ে করার কোনো ইচ্ছা তার নেই। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লিখেন, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’ এর জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, আমি আলাদা দেখাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ আরেকটি মন্তব্যে বলা হয়, ‘সময়মতো বিয়ে করলে

এখন আপনার সন্তানেরাও বড় হয়ে যেত।’ এই মন্তব্যে বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানান শমিতা। তিনি লিখেন, ‘তো? আপনি তো খুব স্বাভাবিক একটা কথাই বললেন। কিন্তু বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন ভাই?’ অভিনেত্রী আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মতো অবিবাহিত নারীদের ফলো করেন কেন? শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে আর আপনাদের গুহামানবসুলভ, পুরুষকেন্দ্রিক চিন্তাভাবনা চাপিয়ে দিতে? দয়া করে আমাকে একটা উপকার করুন—এখনই আনফলো করুন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ