ইরানে মার্কিন হামলার পর বাড়ল তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

ইরানে মার্কিন হামলার পর বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেগুলো হরমুজ প্রণালির আশেপাশে হুমকি সৃষ্টি করছিল। এই ঘটনার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৮৩ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের (ইউএস ক্রুড) দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চলার মধ্যেই হামলার এই ঘটনা ঘটল। তিন মাস ধরে চলা এই সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ

হয়ে গেছে, যা বিশ্বজুড়ে জ্বালানির খরচ বাড়িয়ে দিয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পরপরই তেহরান এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোতে হামলার হুমকি দেয়। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছে, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছে। যুদ্ধ শুরুর আগে এর দাম ছিল ৭০ ডলারের কাছাকাছি। হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার জন্য শিগগিরই একটি চুক্তি হতে পারে—এমন আশার ওপর ভিত্তি করে চলতি সপ্তাহে তেলের দাম অনেকটাই কমে আসে। তবে গত তিনদিনের

মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাল যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়েছ তেলের দামে। ওয়াশিংটনের অবশ্য দাবি করেছ, আত্মরক্ষার্থে তারা হামলা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ