আসিফ ইকবালের কথায় গাইলেন কনা ও পারভেজ, রোমান্সে মাতলেন শুভ-মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

আসিফ ইকবালের কথায় গাইলেন কনা ও পারভেজ, রোমান্সে মাতলেন শুভ-মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আসতে চলেছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ট্রেলার ও প্রথম গান ‘গুলগুলি পিঠা’ ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। সেই সিনেমারই দ্বিতীয় গান ‘দিলাম তোমায় কথা’ প্রকাশ্যে এলো সামজিক যোগাযোগ মাধ্যমে। নতুন এই রোম্যান্টিক গানে দেখা গেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির দারুণ রসায়ন। বুধবার (২৭ মে) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে সিনেমাটির এই দ্বিতীয় গান। গানটি লিখেছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার আসিফ ইকবাল। বিশেষ করে সিনেমায় তার লেখা ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’গানটি প্রকাশের পর টানা দুই মাস গ্লোবাল মিউজিক ভিডিও বিভাগে সেরা ১০০ গানের তালিকায় ছিল। প্রহেলিকা ছবির ‘মেঘের

নৌকা’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি গান লিখেছেন ঈদের সিনেমা মালিকে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও পারভেজ খান। অ্যাকশন ও গ্যাংস্টার আবহের বাইরে গানটিতে শুভ ও মিমের ভরপুর রোম্যান্স ফুটে উঠেছে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলোতে এই জুটির একে অপরের চোখের ভাষায় যেন অন্যরকম এক মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। সিনেমার অ্যাকশন হিরোর এমন প্রেমিক অবতার এবং মিমের সঙ্গে তার নিখুঁত খুনসুটি ও আবেদনময়ী এক্সপ্রেশন গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা দর্শক-শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করছে। এর আগে গত সোমবার (২৫ মে) সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’ প্রকাশ পেয়েছিল, যা

মুহূর্তেই বেশ সাড়া ফেলে। ট্রেলারের পর আইটেম গান দিয়ে ঈদের বাজারে যে শক্ত অবস্থান তৈরির আভাস মিলেছিল, এবার ‘দিলাম তোমায় কথা’ গানটি দিয়ে সেই উন্মাদনা আরও এক ধাপ বাড়িয়ে দিল ‘মালিক’ সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?