আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
বরগুনার আমতলীতে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আমতলী থানা পুলিশ। শনিবার (২৩ মে) আলমগীর হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে গত সোমবার (১৮ মে) কিশোরীর নানার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুই বছর বয়সে কিশোরীর মা মারা যান। এরপর থেকে তিনি নানাবাড়িতে বসবাস করতেন। গত রোববার (১৭ মে) রাতে আলমগীর হোসেন ভুক্তভোগীর নানাবাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি কিশোরী তার নানাবাড়ির সদস্যদের জানায়। ঘটনা জানার পর নানি আমতলী থানায় অভিযোগ দেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার দুপুরে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে

বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। ভুক্তভোগীর নানি বলেন, বিষয়টি আমি মেনে নিতে পারিনি, তাই থানায় অভিযোগ দিয়েছি। আমি তার কঠোর শাস্তি দাবি করছি। ভুক্তভোগী ওই কিশোরী বলেন, নানাবাড়িতে আমাকে একা পেয়ে আলমগীর হোসেন ধর্ষণ করেছে। আমি তার শাস্তি দাবি করছি। আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম