কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ May, ২০২৬

কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ |
বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন তিনি। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী। যদিও সেসব তার কাছে একেবারেই প্রাধান্য পায় না। যা মনে চায় তাই মুখে আনেন তিনি। তা সে আপনজন হোক কিংবা নেটিজেন— মনমতো না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা রানাউত। কান উৎসবে প্রতিবার চমক দেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কাউকে নিরাশ করেননি তিনি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত করেছেন রাই সুন্দরী। হাজার চমকের মাঝে আলাদা করে নজর কেড়েছেন সে কথা বলাই বাহুল্য। ঐশ্বরিয়ার রূপের ছটায় মুগ্ধ

নেটদুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, ঠিক তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার উপস্থিতি ছাড়া কানের লালগালিচা একেবারে জৌলুশহীন তা বললে অত্যুক্তি হবে না। তবু সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের কটাক্ষ ‘মোটা আন্টি’ বলে। রাই সুন্দরী কোনো প্রতিক্রিয়া না দিলেও সপাটে জবাব দিয়েছেন ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি কান উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের লুক নিয়ে যখন একশ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করেন, ঠিক তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মনিকর্ণিকা’। নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সমালোচকদের জব্দ

করতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি লিখেছেন— ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন নারী কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়। তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে। যারা ওকে অন্যভাবে পরিকল্পনা করছেন, তারা কেন নিজেরা আগে সেটি নিজের ওপর প্রয়োগ করছেন না? ঐশ্বরিয়ার সমর্থনে সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত আরও বলেন, ও কাউকে খুশি করতে কানের লালগালিচায় হাঁটেননি। ও এক অনন্য; এক কথায় অসাধারণ। যারা লালগালিচায় মধ্যবয়সি নারীকে দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যবাদ। উল্লেখ্য, বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে

পৌঁছেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংশ্লিষ্ট সংস্থার দাবি— অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হলো বোল্ড লিপ কালার। সব মিলিয়ে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। ‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বরিয়ার দিকে চোখ ফেরানো দায়! গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গেছে ১৪ বছরের আরাধ্যাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা