মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় এর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজে। জানা গেছে, হাসান জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল শুক্রবারই (২২ মে) সিনেমাটি মুক্তি দেবেন। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫০টি হলে সিনেমাটি বুকিং দেওয়া হয়েছে এবং বিলম্ব না করে শুক্রবার থেকেই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। হাসান জাহাঙ্গীরের

ভাষ্যে, প্রচারণায় বড় অঙ্কের ব্যয় হয়েছে এবং দেরির কারণে আর্থিক ক্ষতিও হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৩ মে সিনেমাটির প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্মাতা আদালতের দ্বারস্থ হন। এর আগে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করা অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে সেন্সর বোর্ড প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য আদালতের হস্তক্ষেপে সিনেমাটি মুক্তির পথ খুলে গেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল