ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা
সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি
৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির
ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি?
ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে
কোরআন আত্ম-পরিচয়ের আয়না
হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা
পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে একগুচ্ছ কঠোর নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজে মক্কা, মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক পতাকা বহন, স্লোগান দেওয়া কিংবা মিছিল করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারাম, মসজিদে নববী, এসব পবিত্র স্থানের আশপাশের চত্বর এবং সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর থাকবে। মূল উদ্দেশ্য হলো হজ চলাকালীন বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে স্থাপন করা কোনো ব্যারিয়ার, প্রতিবন্ধকতা বা নিয়ন্ত্রণব্যবস্থা অপসারণ, ক্ষতিগ্রস্ত করা কিংবা জোরপূর্বক অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য
হবে। হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং ইবাদতের পরিবেশ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, মক্কায় প্রবেশ কিংবা সেখানে অবস্থানের জন্য প্রত্যেক হাজির বৈধ হজ পারমিট থাকা বাধ্যতামূলক। বিভিন্ন নিরাপত্তা চৌকিতে এই পারমিট যাচাই করা হবে এবং অনুমতি ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে মসজিদুল হারামসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাজিদের যেকোনো প্রয়োজনে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পবিত্র হজের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সুত্র : গালফ নিউজ