কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
কিছুদিন আগেই ভারতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সার। লিভারজনিত জটিলতাসহ হেপাটাইটিস এ ও ই-তে তিনি আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরপর থেকেই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে এই ডিজে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য

এটাই আমার ঘর।’ অসুস্থতার খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন। ২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে হয়ে ওঠেন পরিচিত মুখ। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। ডিজে ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি ছোটপর্দায় অভিষেক করেন এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি টিভি নাটকে অভিনয় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই