গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির নেত্রী নুসরাত জাহান বিনতি। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, “আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই।” শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত জাহান বিনতি লেখেন, “মিছিলে আমার গায়ে হাত দিয়ে আমাকে হ্যারেস্ট করা লোকও দেখি কমিটিতে। আর কিছু মানুষের কথা পরে বলবো।” তার এই বক্তব্য ঘিরে চট্টগ্রাম মহানগর এনসিপির অভ্যন্তরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেলকে ইঙ্গিত করে তিনি এ অভিযোগ তুলেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। পোস্টে বিনতি আরও

লেখেন, “আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।” তবে এ বিষয়ে এখন পর্যন্ত জসিম উদ্দিন ওপেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এনসিপির কেন্দ্রীয় বা মহানগর নেতারাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপির অভ্যন্তরে নেতৃত্ব ও সাংগঠনিক প্রশ্নে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। নুসরাত জাহান বিনতির এমন প্রকাশ্য অভিযোগ দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও সামনে নিয়ে এসেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসী অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ বিষয়টি দলীয় ফোরামে সমাধানের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট