ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কান উৎসবে নেই ঐশ্বরিয়া, কিন্তু কেন?
যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির
‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল
‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’
ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ
কে-পপের পথেই এবার কে-বিউটি
স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার
আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার পর বড়পর্দায় আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনীর মাধ্যমে আবারও দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা । দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী।
তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই আনুশকা শর্মা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাটপত্নী? তবে নায়িকাকে নতুনভাবে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এক নেটিজেন বলেছেন— আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের
দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি। উল্লেখ্য, ক্রিকেটার বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রুপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।