কান উৎসবে নেই ঐশ্বরিয়া, কিন্তু কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

কান উৎসবে নেই ঐশ্বরিয়া, কিন্তু কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের জনপ্রিয় তারকারা হাজির হয়েছেন এ আসরে। তারকাদের পোশাক আর লুক নিয়ে চলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা। দীর্ঘ দিন ধরে বলিউডের অন্যতম অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কানে উপস্থিতি নিয়ে চমক থাকছে। তবে কান ২০২৬ সালের আগে লরিয়াল প্যারিসের নতুন প্রোমোতে ঐশ্বর্য রাই বচ্চনের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবারের কান উৎসবের পোস্টারেও দেখা যায়নি অভিনেত্রীকে। যদিও এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছেন এবং ২০০৩ সাল থেকে লরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত আছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তার উপস্থিতি কান

রেড কার্পেটে গ্ল্যামার ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাবেক এ বিশ্বসুন্দরী। এবার দেখার পালা ঐশ্বরিয়া কানে হাজির হন কিনা। ফিল্ম ফেস্টিভ্যাল ও লরিয়ালের অন্যতম পরিচিত মুখ হয়েও এবারের চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়াকে না দেখায় হতাশা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। ফ্রান্সের কান শহরে চলমান কান চলচ্চিত্র উৎসবের একটি প্রচারণামূলক আয়োজনে ছয় লরিয়াল প্যারিসের অ্যাম্বাসাডরের ছবি দেখা যায়। সেখানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটসহ অন্যান্য তারকা থাকলেও অনুপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এক নেটিজেন লিখেছেন— ঐশ্বরিয়া না থাকলে লরিয়ালকে কল্পনাও করা যায় না। আরেক নেটিজেন লিখেছেন—তিনি ছিলেন পুরো এশিয়ার জন্য ব্র্যান্ডটির মুখ। বিষয়টি

ভাইরাল হওয়ার পর ব্র্যান্ডটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে সরাসরি প্রশ্ন করেন অনেকেই। শেষ পর্যন্ত মুখ খোলে লরিয়াল প্যারিস। তারা জানিয়েছে, ঐশ্বরিয়া একজন জীবন্ত কিংবদন্তি এবং তিনি জানেন কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। প্রতি বছরই কানে তিনি থাকেন এটাই নিয়ম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী