পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফকে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, যুবদল নেতা আহসান ফারুক, এসএম সুলতান সাখাওয়াত, মহিলা দল নেত্রী হেলেনা খানম, কৃষক দল নেতা সৈয়দ শামীম, আব্দুল ওহাব এবং শ্রমিক দলের রুবেল শরীফ। ঘটনার পর তাদের প্রত্যেককে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া

উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন হাওলাদারকেও আসামি করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলাকালে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা দায়িত্বরত আনসার সদস্যদের হত্যার হুমকি দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এছাড়া মোটরসাইকেল, চেয়ার ও ফ্যান ভাঙচুরসহ সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে। আরও পড়ুন চট্টগ্রামে খাদ্য কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড চট্টগ্রামে খাদ্য কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। রাতেই

অভিযান চালিয়ে গোলাম কিবরিয়া নামে এক আসামিকে গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট