রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও যুবলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে সংঘটিত আরেকটি ঘটনাকে

কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহতদের মধ্যে আব্দুল মুহিত পক্ষের অন্তত ২৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শাহাদীব মেম্বারের পক্ষের আহত ১৫ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আল

আমিন (২৬) ও সোনাই মিয়া (৭৫)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জানতে অভিযুক্ত দুই পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরি বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন