যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। বুধবার (১৩ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত রাহিকে ৫০০ টাকার জামিন বন্ডে মুক্তি দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী তারিখ ৯ জুন পর্যন্ত বিষয়টি মীমাংসার সুযোগ রেখে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন। আদালতে তানভীরের আইনজীবী দাবি করেন, এটি মূলত স্বামী-স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝি। উভয় পক্ষ এখন সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী বলেও জানান তিনি। মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ ফাহমিদা বিনতে মাহবুব

পুষ্পিতা তার স্বামী তানভীর রাহির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই তানভীর তার স্ত্রীর কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করতেন। পাশাপাশি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগও আনা হয়েছে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে পুষ্পিতাকে মারধর করা হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ পুলিশ স্টেশন এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ অনুযায়ী, ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে আবারও ৫০ লাখ টাকা দাবি করেন তানভীর। টাকা না দিলে ডিভোর্স দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা

হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে মামলাটি এখনো বিচারাধীন থাকায় অভিযোগের সত্যতা আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা