কে-পপের পথেই এবার কে-বিউটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

কে-পপের পথেই এবার কে-বিউটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
বিগ ব্যাং ব্যান্ডের জি-ড্রাগন কোনো দ্বিধা ছাড়াই নারী পোশাক ও অনুষঙ্গ নিজের ফ্যাশনে অন্তর্ভুক্ত করে লিঙ্গবৈষম্যের প্রথা ভাঙার জন্য পরিচিত। গত জানুয়ারিতে প্যারিসে শ্যানেলের ‘স্প্রিং-সামার ২০২৫’ কুচুর শো-তে তাকে এই পোশাকে দেখা যায়। স্ট্রে কিডস ব্যান্ডের ফেলিক্সের স্টাইল প্রায়ই তার ‘বহুরূপী’ ক্ষমতার জন্য আলোচিত, যেখানে তিনি খুব সহজেই কোমল ও পরীর মতো সাজ থেকে সাহসী গথিক সাজে নিজেকে বদলে নিতে পারেন। গত ২২ আগস্ট ২০২৫-এ দক্ষিণ কোরিয়ার সিউলে লুই ভিতোঁর একটি আঞ্চলিক হাই জুয়েলারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ছবি: গেটি ইমেজেস ব্ল্যাকপিঙ্ক হোক বা বিটিএস—দক্ষিণ কোরিয়ার যেকোনো পপ কনসার্টে এখন গেলেই চোখে পড়বে এক বৈচিত্র্যময় দৃশ্য। ভাষা না বুঝলেও বিশ্বের নানা প্রান্ত

থেকে আসা অগুণিত ভক্ত কোরিয়ান গানের তালে গলা মেলাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বা ‘হাল্লিউ’ (কোরিয়ান ওয়েব) আজ বিশ্ব অর্থনীতি পুনর্গঠনের অন্যতম হাতিয়ার। তবে কোরিয়ান সংস্কৃতি নিয়ে বিশ্বজুড়ে এমন উম্মাদনা থাকলেও একটি জায়গায় এসে অনেক বিদেশি ভক্তই হোঁচট খাচ্ছিলেন। সেটি হলো— ‘কে-বিউটি’ বা কোরিয়ান প্রসাধনী।
১. বিগ ব্যাং ব্যান্ডের জি-ড্রাগন কোনো দ্বিধা ছাড়াই নারী পোশাক ও অনুষঙ্গ নিজের ফ্যাশনে অন্তর্ভুক্ত করে লিঙ্গবৈষম্যের প্রথা ভাঙার জন্য পরিচিত। গত জানুয়ারিতে প্যারিসে শ্যানেলের ‘স্প্রিং-সামার ২০২৫’ কুচুর শো-তে তাকে এই পোশাকে দেখা যায়। ছবি: গেটি ইমেজ
২. স্ট্রে কিডস ব্যান্ডের ফেলিক্সের স্টাইল প্রায়ই তার ‘বহুরূপী’ ক্ষমতার জন্য আলোচিত, যেখানে তিনি খুব

সহজেই কোমল ও পরীর মতো সাজ থেকে সাহসী গথিক সাজে নিজেকে বদলে নিতে পারেন। গত ২২ আগস্ট ২০২৫-এ দক্ষিণ কোরিয়ার সিউলে লুই ভিতোঁর একটি আঞ্চলিক হাই জুয়েলারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ছবি: গেটি ইমেজ
কোরিয়ার অন্যতম প্রধান রপ্তানি পণ্য হওয়া সত্ত্বেও কে-বিউটি এতকাল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোরিয়ান ব্র্যান্ডগুলোর কনসিলার বা ফাউন্ডেশন ঐতিহাসিকভাবেই কেবল ফর্সা ত্বকের মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হতো। এমনকি তাদের বিজ্ঞাপনেও দেখা যেত কেবল তরুণ, ছিপছিপে গড়ন আর অতি ফর্সা মডেলদের। বিশ্বজুড়ে যেখানে প্রসাধনী ব্র্যান্ডগুলো এখন সব বর্ণের মানুষের জন্য পণ্য তৈরিতে জোর দিচ্ছে, সেখানে কোরিয়ার এই রক্ষণশীল অবস্থানকে অনেকেই সেকেলে বলে মনে করছিলেন। মজার

বিষয় হলো, কোরিয়ার পপ তারকারা কিন্তু অনেক আগেই এই গতানুগতিক ধ্যানধারণা ভেঙে দিয়েছেন। ‘স্ট্রে কিডস’-এর রঙিন চুলের ফ্যাশন হোক বা জি-ড্রাগন ও সিওংঘোয়ার মতো তারকাদের লিঙ্গভেদেহীন (নন-বাইনারি) পোশাক—কোরিয়ান পুরুষ তারকারা পুরুষত্বের সংজ্ঞাকেই বদলে দিয়েছেন। স্কার্ট, করসেট বা হিল জুতো পরতেও তাঁদের কোনো দ্বিধা নেই। গত বছর বিটিএস সদস্য ভি এবং জাংকুক যথাক্রমে টিটির ও চ্যানেল বিউটির শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। তারা বিশ্বকে দেখিয়েছেন যে রূপচর্চা কেবল নারীদের একচেটিয়া অধিকার নয়।
সিউলের মিয়ংডং শপিং স্ট্রিটে সারিবদ্ধ কয়েকটি প্রসাধনী সামগ্রীর দোকান। ছবি: গেটি ইমেজ
তবে সামগ্রিকভাবে দক্ষিণ কোরিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটির বিষয়টি এখনো কিছুটা পিছিয়ে। দেশটিতে ঐতিহাসিকভাবেই কঠোর

অভিবাসন নীতি ও জাতিগত সমরূপতার কারণে সৌন্দর্যের মানদণ্ড এখনো নির্দিষ্ট একটি ছকে বাঁধা। কোরিয়ানরা কি কেবল নিজেদের বাজারের জন্যই পণ্য বানাবে নাকি বৈশ্বিক দর্শকদের কথা ভাববে—তা নিয়ে বিতর্ক চলছে অনেকদিন ধরে। লস অ্যাঞ্জেলেসের ইউএসসি অ্যানেনবার্গ স্কুলের অধ্যাপক হাই জিন লি সিএনএনকে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে কোরিয়ান রূপচর্চাপণ্যগুলো মূলত তাদের অভ্যন্তরীণ বাজারের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল। কে-বিউটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে খুব সাম্প্রতিক সময়ে। ফলে পণ্যগুলো যখন বিদেশে রপ্তানি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সব বর্ণের মানুষের উপযুক্ত শেড তৈরির প্রশ্নটি সামনে আসছে।’
১. মেলিসা আলফার ও হুগো ডি মনড্রাগনের সহ-প্রতিষ্ঠিত ‘কে প্লাস ব্রাউন’ (K+Brown) দাবি করেছে যে,

তারাই প্রথম কে-বিউটি ব্র্যান্ড যারা বিশেষভাবে শ্যামলা বা গাঢ় বর্ণের ত্বকের উপযোগী প্রসাধনী তৈরি করেছে। ছবি: কে প্লাস ব্রাউন
২. টিরটির-এর গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান মনিকা পার্ক সিএনএনকে বলেন, ‘টিরটির এখন কেবল বিশ্বজুড়ে সমাদৃত একটি কোরিয়ান ব্র্যান্ডই নয়, বরং এটি একটি বৈশ্বিক বিউটি ব্র্যান্ড যা প্রকৃত অর্থেই মানুষের বিচিত্র চাহিদাকে বোঝে এবং সে অনুযায়ী কাজ করে। আমাদের কাছে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটি কেবল একবারের কোনো অর্জন নয়; এটি একটি চলমান দায়িত্ব’। ছবি: টিরটির
তবে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী কোরিয়ায় বিদেশি জনসংখ্যা ৫ শতাংশ ছাড়িয়েছে, যা দেশটিকে একটি ‘বহুজাতিক সমাজ’ হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে, মিন্টেলের তথ্য অনুযায়ী ৯

হাজার কোটি ডলারের এই কে-বিউটি বাজার এখন ফ্রান্সকে টপকে যুক্তরাষ্ট্রে প্রসাধনী রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে। কস্টকো, টার্গেট বা সেফোরার মতো আন্তর্জাতিক চেইন শপগুলোতে এখন কোরিয়ান ব্র্যান্ডগুলোর জয়জয়কার। এই পরিবর্তনের পালে হাওয়া দিতে মেহজাবিন আলফারের মতো উদ্যোক্তারা এগিয়ে আসছেন। নিজের সন্তানদের কে-পপ প্রীতি দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ‘কে প্লাস ব্রাউন’ (K+Brown) নামে একটি ব্র্যান্ড চালু করেছেন, যা মূলত শ্যামলা বা গাঢ় বর্ণের ত্বকের (মেলানিন-রিচ স্কিন) কথা মাথায় রেখে কাজ করবে। আলফার বলেন, ‘প্রতিটি কনসার্টে আমি হিজাব পরা মেয়ে, লাতিনা বা আফ্রো-আমেরিকানদের দেখি। কে-পপ নিয়ে তাদের প্রবল উৎসাহ থাকলেও কে-বিউটি তাদের কথা বলছিল না।’ তাঁর এই উদ্যোগ দক্ষিণ কোরিয়া সরকারেরও সমর্থন পেয়েছে।
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ২০২৫ সালের ২৮ অক্টোবর জাপানে পৌঁছান। সেখান থেকে এপেক সম্মেলনে যোগ দিতে তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে যান। সিউল সফরের সময় তিনি স্থানীয় কোরিয়ান প্রসাধনী দোকান ‘অলিভ ইয়ং’-এ কেনাকাটা করতে যান। ছবি: গেটি ইমেজ
দেশি কোরিয়ান ব্র্যান্ডগুলোও এখন খোলস ছেড়ে বের হচ্ছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা ‘টিটির’ (Tirtir) ব্র্যান্ডটি আগে মাত্র তিনটি শেডের ফাউন্ডেশন বিক্রি করত। কিন্তু বিশ্ববাজারের চাহিদাপত্রে সাড়া দিয়ে তারা এখন ৪০টি শেড বাজারজাত করছে। এমনকি গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা ১৫০টি ভিন্ন শেড তৈরির সক্ষমতাও অর্জন করেছে। এ ছাড়া ‘অ্যামোর প্যাসিফিক’ বা ‘জুং সেম মুল বিউটি’র মতো বড় প্রতিষ্ঠানগুলোও এখন গাঢ় ত্বকের জন্য কুশন ফাউন্ডেশন ও কাস্টমাইজড লিপস্টিক তৈরি করছে। অধ্যাপক লি মনে করেন, কে-বিউটি যদি নিজেকে বিশ্ব দরবারে টিকিয়ে রাখতে চায়, তবে তাদের আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংগীতের পর এবার রূপচর্চার জগতেও দক্ষিণ কোরিয়া বর্ণ ও বর্ণের সীমানা মুছে দেওয়ার পথে হাঁটছে। কে-পপ ব্যান্ড ‘ক্যাটসাই’ (Katseye) যেমন বিভিন্ন দেশের সদস্যদের নিয়ে গঠিত, কে-বিউটিও এখন সেই বৈচিত্র্যময় কণ্ঠস্বর হয়ে উঠতে চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন