৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
ইতিহাস গড়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। প্রায় সাত দশক পর প্রথমবার রাজ্যটিতে ডিএমকে বা এআইএডিএমকের বাইরে অন্য কোনও দল সরকার গঠন করল। বিজয়ের এমন জয়ের পর তার সম্পত্তি নিয়ে আলোচনা চলছে। সিনেমা জগতের এই হিরো বিপুল সম্পত্তির মালিক। বিজয়ের মোট সম্পত্তি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনি হলফনামায় বিজয়ের মোট সম্পত্তির দেখানো হয়েছে ৬২৪ কোটি টাকার। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০৪ কোটি টাকা। তার কোনও ঋণ নেই। সেভিংস অ্যাকাউন্ট বিজয়ের সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল—একটি সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা ২১৩ কোটি টাকারও বেশি অর্থ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সালিগ্রামাম শাখার এই অ্যাকাউন্টেই

তার মোট অস্থাবর সম্পদের বড় অংশ রাখা আছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তার মোট আয় ছিল ১৮৪.৫৩ কোটি টাকা। ফিক্সড ডিপোজিট বিজয় বিভিন্ন ব্যাংকে মোট ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রেখেছেন। এরমাঝে অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাংকে ২৫ কোটি টাকা, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি টাকা, স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়ায় ১৫ কোটি টাকা। তার লিক্যুইড সম্পদের বড় অংশই ব্যাংক ডিপোজিটে রাখা। শেয়ার বাজারে অর্থ প্রায় নেই বিজয়ের শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত সীমিত। তার মোট ইক্যুইটি লগ্নির পরিমাণ ২০ লক্ষ টাকারও কম। জয়া নগর প্রপার্টি প্রাইভেট লিমিটেডে শেয়ার ১৯.৬৯ লক্ষ টাকা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে শেয়ার ৯,৬০০ টাকা এবং সান পেপার মিল লিমিটেডের শেয়ার ২৫,০০০

ভারতীয় রুপি। চেন্নাই জুড়ে বিপুল রিয়েল এস্টেট বিজয়ের স্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ২২০ কোটি টাকা। ১০টি আবাসিক সম্পত্তি প্রায় ১১৫ কোটি টাকা, বাণিজ্যিক সম্পত্তি প্রায় ৮২.৮ কোটি টাকা, অনাবাদি জমি প্রায় ২২ কোটি টাকা এবং কোডাইকানালের ভাট্টাপাট্টি গ্রামে কৃষিজমি ২০ লাখ টাকা। গাড়ির কালেকশন বিজয়ের নামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০২৪ টয়োটা লেক্সাস ৩৫০— ৩.০১ কোটি টাকা, ২০২৪ বিএমডব্লিউ ১৭— ২ কোটি টাকা, ২০২৪ টয়োটা ভেলফায়ার— ১.৬৩ কোটি টাকা, ২০২০ বিএমডব্লিউ ৫৩০— ৮০.৫ লাখ টাকা, ২০২৪ মারুতি সুইফ্ট— ৫.৩৫ লাখ টাকা এবং ২০২৫ টিভিএস এক্সএল সুপার— ৬৭,৪০০ টাকা। স্বর্ণ, রুপা ও পারিবারিক ঋণ বিজয়ের কাছে ৮৮৩ গ্রাম স্বর্ণ ও রুপার সামগ্রী রয়েছে, যার মোট মূল্য

প্রায় ১.২ কোটি টাকা। এ ছাড়া পরিবারের সদস্যদেরও ঋণ দিয়েছেন তিনি। স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২.৬ কোটি টাকা, জেসন সঞ্জয়কে ৮.৭৮ লাখ টাকা এবং দিব্যা সাশাকে ৪.৬ লাখ টাকা। বিজয়ের আয়ের উৎস হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে অভিনয় ও অন্যান্য পেশাগত আয়, ব্যাংকের সুদ এবং ভাড়া থেকে প্রাপ্ত টাকা। নগদ, ফিক্সড ডিপোজিট এবং সম্পত্তি নির্ভর এই রক্ষণশীল বিনিয়োগ কৌশলই তাকে দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। থালাপতি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল