তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সূর্যোদয়ের পথে দক্ষিণী মহাতারকা বিজয়। টানা তিন দিনের রাজনৈতিক অস্থিরতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসবেন টিভিকে নেতা। এনডিটিভিসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন অবশেষে নিশ্চিত করেছেন বিজয়। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসন জিতে সবাইকে চমকে দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি আসন পিছিয়ে ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয় নিচের দলগুলোর সমর্থন নিশ্চিত করেছেন, কংগ্রেস ৫ জন বিধায়ক (শর্তসাপেক্ষে),ভিসিকে ২ জন বিধায়ক, সিপিআই (এম) ২ জন বিধায়ক,

সিপিআই ১ জন বিধায়ক। নিজের ১০৮ জনসহ বিজয়ের মোট সমর্থন এখন ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ। গত বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে দেখা করেছিলেন বিজয়। তবে বিধানসভায় প্রয়োজনীয় ১১৮ জনের সমর্থন দেখাতে না পারায় দুইবারই তাঁর দাবি নাকচ করে দেন গভর্নর আরলেকার। গত বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর সরাসরি প্রশ্ন করেছিলেন, “মাত্র ১১৩ জন (১০৮+৫) বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?” এবং অন্য কোন দল তাঁকে সমর্থন দেবে তার প্রমাণ চেয়েছিলেন। আজকের বৈঠকে বিজয় সেই প্রশ্নের দালিলিক প্রমাণসহ হাজির হচ্ছেন বলে জানা গেছে। বিজয় তাঁর প্রথম নির্বাচনেই তামিলনাড়ুর রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকে-এর ৬২ বছরের একক আধিপত্য চুরমার করে দিয়েছেন। বিজয়ের এই

উত্থানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ডিএমকে জোট, কারণ বিজয়ের বর্তমান সমর্থক ভিসিকে এবং বাম দলগুলো নির্বাচনের আগে ডিএমকের সঙ্গেই ছিল। কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। তাদের স্পষ্ট বার্তা বিজয় বা তাঁর দল যেন কোনোভাবেই ‘সাম্প্রদায়িক শক্তির’ (বিজেপি) সঙ্গে জোট না করে। এই শর্ত মেনে নিয়েই বিজয় বাম ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিকল্প সরকার গঠনের পথে এগিয়েছেন। গত কয়েকদিন ধরেই তামিলনাড়ুর রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে টিভিকে’র পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও যদি ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করে, তবে বিজয়ের ১০৮ জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন। এমন

পরিস্থিতিতে রাজ্যটিতে অচলাবস্থা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ। বিকেল সাড়ে ৪টার বৈঠকের পর যদি গভর্নর আরলেকার বিজয়ের দেওয়া সমর্থন তালিকার সত্যতা নিশ্চিত করেন, তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয় এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল