ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন। এ নিয়ে চলছে দলে ও বাইরে সমালোচনার ঝড়। গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহকে এবং মেহেদী হাসানকে ও সদস্যসচিব করা হয়। তবে কমিটিতে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল

ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা। এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না।’ তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকে। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ কমিটি বাতিলের দাবি তুলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ