ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলির’ প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।
নাদিমুর রহমান এনসিপিতে যোগ দেবেন। শুধু উনিই নন; সারা দেশ থেকে অনেক নেতাই আমাদের পার্টিতে যোগ দেবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও ড. নাদিমুর নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার ধারক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জামায়াতের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নমত পোষণ করা, এমনকি দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় তিনি আলোচনায় আসেন।
এবার তিনি আনুষ্ঠানিকভাবে
এনসিপিতে যুক্ত হতে যাচ্ছেন। নাদিমুরের বিষয়ে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজে থেকেই এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। একই কথা বলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাদিমুর রহমান এনসিপিতে যোগ দেবেন। শুধু উনিই নন; সারা দেশ থেকে অনেক নেতাই আমাদের পার্টিতে যোগ দেবেন। নিজামীপুত্র নাদিমুর রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি তরুণদের শক্তি। তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে। এখান থেকেই তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে একটি যোগদান অনুষ্ঠানের কথাও রয়েছে।