বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
দেশে চলমান নৈরাজ্য, অব্যাহত খুন-ধর্ষণ, চাঁদাবাজি-ডাকাতি-লুটপাট, টিকা সংকট, স্বাস্থ্যখাতে বিপর্যয়, বিপর্যস্ত অর্থনীতির মাঝে ও বিএনপি সরকারের স্টান্টবাজির বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলার উজিরপুর শাখার নেতাকর্মীরা। আজ ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিল করেছেন। এসময় তাদের হাতে ছিল দলীয় ব্যানার এবং মুখে ছিল- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তেল দে গ্যাস দে–নইলে গদি ছাইড়া দে, বিদ্যুৎ দে টিকা দে–নইলে গদি ছাইড়া দে; শেখ হাসিনা আসবে–বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান। একইসাথে আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্লোগান দেন তারা। একই দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। পোস্টটি

ছড়িয়ে পড়ার পর স্থানীয়রাও তাদের স্বাগত জানান। ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্দীপ্ত হন বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। প্রশংসায় ভাসান বরিশালের ছাত্রলীগ কর্মীদের। ছড়িয়ে পড়ে উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রিকশা-ভ্যান চালকসহ অনেকের সাথে কথা হয় প্রতিবেদকের। স্থানীয়রা জানান, ছাত্রলীগের কর্মীরা যেসব দাবি নিয়ে মিছিল করেছে, তার সাথে তারা একমত। দেশের এই নৈরাজ্য বন্ধ হওয়া প্রয়োজন। দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। এদিকে, এই মিছিল নিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের সরাসরি নজরে আসেনি। কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার

অবনতি না ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভদকা, বুলেট ট্রেন ও রান্না: যেভাবে গড়ে ওঠে শি-পুতিনের বন্ধুত্ব গ্যাং স্টারদের পাকিস্তান বধ খুমেক হাসপাতালে আগুন, আতঙ্কিত হয়ে লাফিয়ে আহত ২ নার্স চীন-রাশিয়া ‘জোর যার মুল্লুক তার’ নীতি রুখে দেবে: শি ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা, ভারতে বিজেপির আদলে ‘ককরোচ জনতা পার্টি জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর হামের টিকার সংকট ছিল, সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ সেনা কর্মকর্তা তানজিম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন পুদিনা পাতা খাওয়া কতটা উপকারী ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট