এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ April, ২০২৬

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ April, ২০২৬ |
মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার নতুন কনসার্ট মুভি ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য টুর (লাইভ ইন থ্রিডি)’ মুক্তির প্রাক্কালে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, তার চতুর্থ অ্যালবামের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে ধনকুবেরদের অঢেল সম্পদ এবং মার্কিন অভিবাসন সংস্থা ‘আইসিই’ (ICE)-এর বিরুদ্ধে তার সাহসী অবস্থান। বিলি আইলিশ তার রাজনৈতিক সক্রিয়তার পক্ষে যুক্তি দিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তার বেড়ে ওঠারই অংশ। মানুষের জন্য কথা বলার মতো বিশাল একটি প্ল্যাটফর্ম থাকার পরও কেবল বিতর্কের ভয়ে চুপ থাকাকে তিনি

অর্থহীন মনে করেন। তার মতে, কেউ যখন বুলিং বা নিগ্রহের শিকার হয়, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসা মোটেও বিতর্কিত কোনো বিষয় হতে পারে না। উল্লেখ্য, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জেতার পর মঞ্চে দাঁড়িয়ে তিনি আইসিই-এর কঠোর সমালোচনা করেছিলেন এবং সাফ জানিয়েছিলেন যে, অন্যের থেকে দখল করা জমিতে কেউ ‘অবৈধ’ হতে পারে না। ধনকুবেরদের নিয়েও বিলি আইলিশের অবস্থান বেশ কড়া। ওয়াল স্ট্রিট জার্নাল ইনোভেটর অ্যাওয়ার্ডসে মার্ক জাকারবার্গের উপস্থিতিতেই তিনি ধনকুবেরদের প্রশ্ন করেছিলেন, তারা কেন এত অর্থ নিজেদের কাছে জমিয়ে রাখছেন। এ ছাড়া ইলন মাস্কের সম্পদের পাহাড় গড়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তিনি। তবে বিলি কেবল কথা বলেই

ক্ষান্ত হননি; নিজের কনসার্ট ট্যুর থেকে প্রাপ্ত ১ কোটি ১৫ লাখ ডলার বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন, তা বিশ্বাসও করেন। এদিকে বড় ভাই ফিনিয়াসের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে ওঠা গুঞ্জনও নাকচ করে দিয়েছেন এই গায়িকা। প্রথমবারের মতো ফিনিয়াসকে ছাড়াই ট্যুরে বের হওয়ায় ভক্তদের মধ্যে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিলি জানান, ভাইবোনের মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু তাদের মধ্যে কখনো বড় কোনো বিচ্ছেদ সম্ভব নয়। ফিনিয়াসকে ছাড়া তিনি গান তৈরির কথা চিন্তাই করতে পারেন না। মূলত আলাদাভাবে নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার প্রচেষ্টাকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করেছে বলে তিনি দাবি করেন। সূত্র: ভ্যারাইটি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের