অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় নিজ দেশে ফেরার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ মে পর্যন্ত তারা এই সুযোগ পাবেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগে এই কর্মসূচির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিটি উচ্চসংখ্যক নিবন্ধন, স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং জরিমানা আদায়ে ইতিবাচক সাফল্য দেখিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় নিবন্ধন

করেছেন। এ সময় প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় হয়েছে, যা স্বেচ্ছামূলক প্রত্যাবাসন ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে। এই কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অবৈধ অভিবাসীরা আইনি জটিলতা থেকে আংশিক অব্যাহতি পান। বৈধ পাসপোর্ট ছাড়া প্রবেশ বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত এবং পাসের শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রত্যাবাসনের জন্য বিশেষ পাস ইস্যু করতে ২০ রিঙ্গিত ফি দিতে হয়। মালয়েশিয়া সরকার জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা বাড়ানো, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ কমাতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিটি ইতোমধ্যে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল