ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার
অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া
যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ
ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান
প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে
সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন
সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে উঠতে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ)। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিসিএ এই নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে চীন ও থাইল্যান্ডের নতুন নির্মাণ শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবেশের আগে নিজ দেশে আর কোনো বাধ্যতামূলক দক্ষতা পরীক্ষা দিতে হবে না। ২০২৮ সাল থেকে বাংলাদেশসহ অন্যান্য সকল উৎস দেশের শ্রমিকদের জন্য এই সুবিধা কার্যকর করা হবে। এর ফলে বর্তমানে শ্রমিক নিয়োগে যে চার মাস সময় লাগে, তা কমে মাত্র এক মাসে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
নতুন প্রক্রিয়ায়
নির্মাণ সংস্থাগুলো সরাসরি শ্রমিকদের সিঙ্গাপুরে নিয়ে আসতে পারবে। শ্রমিকরা সিঙ্গাপুরে আসার পর কাজ করার পাশাপাশি সেখানেই প্রয়োজনীয় দক্ষতা যাচাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বর্তমানে এই পরীক্ষাগুলো উৎস দেশগুলোতে বিসিএ-এর অনুমোদিত কেন্দ্রে দিতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। বিসিএ-এর নির্দেশনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে নতুন ওয়ার্ক পারমিটধারীদের সিঙ্গাপুরে পৌঁছানোর এক বছরের মধ্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যথায় তাদের পারমিট নবায়ন করা হবে না। তবে শ্রমিকদের আগমনের আগেই নিয়োগকারী প্রতিষ্ঠানকে পরীক্ষার স্লট বুক করে রাখতে হবে। আর্থিক কাঠামোর ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানিয়েছে বিসিএ। যেসব শ্রমিকের দক্ষতা সনদ নেই, প্রথম ছয় মাস তাদের জন্য কোম্পানিগুলোকে সাধারণ হারের লেভি প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে শ্রমিকরা
পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই সুবিধা বজায় থাকবে, অন্যথায় ছয় মাস পর থেকে কোম্পানিগুলোকে উচ্চহারে লেভি দিতে হবে। বিসিএ জানিয়েছে, এই ব্যবস্থার ফলে কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাবে। সিঙ্গাপুর কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে প্রকল্পগুলোর জনবল চাহিদা মেটাতে সংস্থাগুলো আরও বেশি গতি পাবে। এছাড়া বিসিএ স্বীকৃত ভোকেশনাল যোগ্যতা থাকা শ্রমিকরা বিকল্প উপায়ে দ্রুত কাজ শুরু করার সুযোগ পাবেন।