যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা পেতে আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে ‘হ্যা’ বললেই বাতিল হতে পারে ভিসা। তাই ওই দুই প্রশ্নে অবশ্যই ‘না’ বলতে হবে—অন্যথায় ভিসা প্রক্রিয়া আর এগোবে না। নতুন এই নিয়ম পর্যটক, শিক্ষার্থী এবং অস্থায়ী কর্মীসহ সব ধরনের অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আবেদনকারীদের জিজ্ঞেস করা হবে, তারা নিজ দেশে কোনো ধরনের নির্যাতন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন কিনা এবং দেশে ফিরে গেলে এমন ঝুঁকি রয়েছে কিনা। মার্কিন প্রশাসনের দাবি, অনেক আবেদনকারী ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করে পরে আশ্রয়প্রার্থী হিসেবে থেকে যান। এই প্রবণতা ঠেকাতেই যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। মার্কিন

পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “ভিসা যাচাই প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে কাজ করেন। আবেদনকারীরা শর্ত পূরণ করছেন কিনা তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।” এর আগে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ওপর নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা যাচাই জোরদার করার কারণে কিছু অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। জানুয়ারিতে কয়েকটি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াও বন্ধ করা হয়। তবে নতুন এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও রয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা অনেক মানুষ আরও কঠিন অবস্থায় পড়তে পারেন। কেউ কেউ নিরাপত্তার জন্য বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সূত্র: ওরা ভিসা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল