জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রপন্থার অস্তিত্ব নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বর্তমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ দুই নীতিনির্ধারক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ দেশে বর্তমানে জঙ্গিবাদ বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই বলে দাবি করলেও, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মনে করেন, দেশে জঙ্গি নেই একথা পুরোপুরি বলা যাবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব মন্তব্য করেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা প্রচলিত। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আর অন্যটি হলো দেশে কোনো জঙ্গি নেই। সরকার মনে করে এই দুটি ধারণাই

ভুল। তিনি বলেন, “দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। তবে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যেভাবে জঙ্গিবাদকে ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হতো, তা ছিল মূলত ক্ষমতায় টিকে থাকার কৌশল।” তিনি আরও জানান, সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা থাকলেও রাষ্ট্র তা নিয়ন্ত্রণে সক্ষম। অন্যদিকে, একই দিনে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বর্তমানে উগ্র তৎপরতা বা জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ বা রেডিকেল ফোর্স থাকে। তবে বর্তমান বাংলাদেশে ‘জঙ্গিবাদ’ শব্দ প্রয়োগ করার মতো কোনো পরিস্থিতি নেই।” তিনিও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন যে, বিগত

ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক ফায়দা নিতেই এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। একই দিনে সরকারের দুই দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন ভিন্নধর্মী বক্তব্য আসায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও উভয়েই একমত পোষণ করেছেন যে, অতীতের শাসনামলে রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদ ইস্যুটিকে অপব্যবহার করা হয়েছিল। মূলত উগ্রবাদের ‘সংজ্ঞা’ এবং ‘বর্তমান সক্রিয়তা’র মাত্রা নিয়েই দুজনের বক্তব্যে এই ভিন্নতা পরিলক্ষিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট