ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ আকাশকে চাঁদার দাবিতে পিটিয়েছে তিন যুবদল নেতা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পাওয়ায় ২৮ এপ্রিল, মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেছে কুঠিরহাট ব্যবসায়ী সমিতি। এতে ভুক্তভোগী সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ আকাশ অভিযোগ তুলে ধরে জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেন। জানাগেছে, গত ২৬ এপ্রিল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য নূর আলম, সাইফুল ইসলাম ও নুরুল আবছার এক লাখ টাকা চাঁদা দাবি করে কুঠিরহাট বণিক সমিতির সভাপতি ও মেসার্স রাফি হার্ডওয়্যারের মালিক নুর মোহাম্মদকে মারধোর করে এবং অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেন। পরদিন ফের চাঁদার দাবিতে দোকানে হামলা

করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। নূর মোহাম্মদের দাবি, চাঁদাবাজচক্র তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দেন। এর আগেও বাজারের চার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি করে এ চাঁদাবাজ চক্র। তিনি আরও বলেন, আমি নিজেই ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি। এক ডজন মামলার আসামি হয়েছি। দলের জন্য ঘরবাড়ি ত্যাগ করতে হয়েছে। তার যুবদল করে, আমি দলীয় লোক হওয়া স্বত্বেও আমার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন

তিনি। একই সঙ্গে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সংবাদ সম্মেলনে বণিক সমিতির নেতারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং কুঠিরহাট বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কুঠিরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল্যাহ শামিম এবং যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ সদস্যবৃন্দ। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁদাদাবির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী নুর মোহাম্মদ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট