ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই চট্টগ্রাম কাস্টমস, পোশাক খাতের অর্ডার কমেছে ২০%
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান ছেড়ে মস্কো রওনা, কূটনৈতিক তৎপরতা অব্যাহত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ, সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
‘ভাবিকে কোনোদিন ক্ষমা করব না’ বলে কান্নায় ভেঙে পড়লেন ব্রিটিশ তরুণী
মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের
মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন
দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।
জাহাজ ট্র্যাকিং কোম্পানি ‘কিপলার’-এর তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে ২ মার্চ যাত্রা শুরু করেছিল।
এরপর দীর্ঘ দুই মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি।
তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা এক মাস
তাদের ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে। কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, সম্ভবত জাহাজটি ১৮ ও ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল ‘সোহার’ নামের একটি ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছিল। যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ পণ্য ছিল। এদিকে কিপলারের তথ্য মতে, পহেলা মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টিরও বেশি জাহাজ ছেড়ে
গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে।