বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট, কত আয় করল রণবীরের সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট, কত আয় করল রণবীরের সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ |
২০২৫ সালের হিট ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে গত মার্চে। এ সিনেমায় অভিনয় করে নিজেকে বাজিমাত করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ডিসেম্বরে ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটিতে দেখানো হয়েছিল—হামজা পাকিস্তানের লিয়ারি এলাকায় একটি বেলুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করে একটি সন্ত্রাসবাদী সংগঠনকে নির্মূল করে। সেই সিক্যুয়েলে দেখানো হয়েছিল—কীভাবে বিভিন্ন পরিস্থিতি জাসকিরাত হামজায় পরিণত হয়। ‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর সিং ছাড়াও সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি, দানিশ পান্ডোর এবং অন্যান্য অভিনেতারা সিনেমাটিতে তাদের নিজ নিজ চরিত্রে পুনরায় অভিনয় করেছেন। ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর ২’ সিনেমা। পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার

পর প্রতিদিনই বক্স অফিসে নতুন নতুন জাদু দেখাচ্ছে। সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। ‘ধুরন্ধর ২’ এতটাই বক্স অফিসে প্রভাব ফেলেছে যে, এর দাপটে অনেক বড় সিনেমাও ম্লান হয়ে গেছে। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও আলোচনায় রয়েছে এ সিনেমাটি। যদিও সপ্তাহের কর্মদিবসগুলোতে এর আয় কিছুটা কম হলেও সপ্তাহান্তে এটি আবার স্বমহিমায় বক্স অফিসে নিজের ম্যাজিক দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘ধুরন্ধর ২’ সিনেমার শনিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। তাহলে দেখে নেওয়া যাক ৩৮তম দিনে ‘ধুরন্ধর ২’ কত আয় করল। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমায় শক্তিশালী অভিনয় সবাইকে অবাক করে দিয়েছে। শুধু ‘ধুরন্ধর ২’-এর গল্পই নয়, এর গানগুলোইও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড়

তুলেছে। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ এ মুহূর্তে ‘ধুরন্ধর ২’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। তা সত্ত্বেও, ‘ধুরন্ধর ২’ ভালো ব্যবসা করছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার শনিবারের সংগ্রহের হিসাব প্রকাশ্যে এসেছে। ‘ধুরন্ধর ২’ অগ্রিম বুকিংয়ে ৪৩.০০ কোটি টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে এটি ১০২.৫৫ কোটি টাকা আয় করে। স্যাকনিল্কের তথ্যানুযায়ী, শনিবার ‘ধুরন্ধর ২’ ২.৯৫ লাখ টাকা সংগ্রহ করেছে। ভারতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন পর্যন্ত সংগ্রহ এক হাজার ১২৭.১৪ কোটি টাকা (নেট কালেকশন)। আশা করা যাচ্ছে, চূড়ান্ত পরিসংখ্যান আরও ভালো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’