ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া
সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি
শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির
ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত
এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল
আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী
বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি
হজ ক্যাম্পে ৮ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল চুরি, দুইদিনেও ধরা পড়েনি কেউ
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ভেতর থেকে হজযাত্রীর হাত থেকে চুরি হওয়া প্রায় ৮ লাখ টাকা সমপরিমাণ সৌদি রিয়াল চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ঘটনার ২ দিনে ওই মুদ্রা উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন বিভিন্ন জেলা থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে হজক্যাম্পে অবস্থান করা সৌদিগামী বিভিন্ন হজযাত্রী বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, হজ ক্যাম্পের ভেতর ছদ্মবেশী চোর ঢুকে সৌদি রিয়াল ও বাংলাদেশি টাকা চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ভুক্তভোগী যাত্রী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ থানায় বাদী হয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে,
গত বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদেশি মুদ্রা ও দেশীয় টাকা উদ্ধারে ওই অজ্ঞাতনামা চোরকে ধরতে রাজধানী ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। হজ ক্যাম্পের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার পাজামা-পাঞ্জাবি পরিহিত ছদ্মবেশী এক ব্যক্তি হজ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এসময় হজযাত্রী মো. ইমরান হোসেন তার ব্যবহৃত একটি হাত ব্যাগ ভুলক্রমে বাতরুমে রেখে তিনি মসজিদে ঢুকে পড়েন। এসময় ছদ্মবেশী এক চোর বাথরুমে পড়ে থাকা ব্যাগটি খুলে তা থেকে দেশি–বিদেশি মুদ্রা নিয়ে ব্যাগটি বাতরুমে ঝুলিয়ে রেখে নিরাপত্তা কর্মীদের সামনে দিয়ে তিনি পালিয়ে
যান। পরে হজযাত্রী ইমরান হোসেন হজ পরিচালকের দপ্তরে গিয়ে কান্নাকাটি করে অভিযোগ করেন তার ওই হাত ব্যাগের ভেতর ২২ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার বাংলাদেশি টাকা ছিল। এ ঘটনায় হজ অফিস থেকে ২ হাজার সৌদি রিয়াল দেওয়া হয় ভুক্তভোগী ওই হজযাত্রীকে। এদিন দুপুর ১২টার ফ্লাইটে তিনি স্ত্রীসহ পবিত্র হজপালনে সৌদিতে গেছেন। জানা যায়, রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী হজযাত্রী ইমরান হোসেন। আজ হজক্যাম্পে অবস্থান করা কয়েক যাত্রী জানান, হজক্যাম্পের ভেতর যাত্রীর হাত ব্যাগ থেকে বিদেশি মুদ্রা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে হজযাত্রীরা। এ ব্যাপারে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, হজক্যাম্পের ভেতর যাত্রীর হাত ব্যাগ
থেকে বিদেশি টাকা চুরির ঘটনায় থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযানে মাঠে নেমেছে। রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত ওই অজ্ঞাতনামা চোরকে ধরতে পারেনি পুলিশ। চোর ধরা পড়লে উদ্ধার করা সম্ভব হবে চুরি করা ওই বিদেশি ও দেশি টাকা। আশকোনা হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন জানান, হজক্যাম্পের ভেতরে চুরির ঘটনায় প্রবেশ গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভর মাধ্যমে হজ ক্যাম্পের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছেন পুলিশ, নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা–সদস্যরা। হজক্যাম্পের এই কর্মকর্তা আরও বলেন, চুরি হওয়া ওই টাকা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তবে এ বিষয়ে কাজ
করছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা–সদস্য। হজ অফিসের কর্মকর্তারা জানান, এ বছর সৌদির কোটা অনুযায়ী, সরকারি–বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজপালনে সৌদি যাওয়ার কথা। গত শুক্রবার রাতে (১৮ এপ্রিল) হজ ফ্লাইট শুরুর আগেই সরকারি–বেসরকারি মোট ৭৮ হাজার ২৮৯ জন হজ যাত্রীর ভিসা হয়েছে। হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশসহ সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার পর্যন্ত বিমানসহ ৬৮টি ফ্লাইটের মাধ্যমে ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন।