সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিও ভাইরাল এবং সিয়ামসহ নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন সিয়ামপত্নী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে শাম্মা রুশাফি অবন্তী বলেন, এটা একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। মামাতো ভাইয়ের বিয়েতে সিয়ামের সঙ্গে নাচ। তিনি বলেন, সেখানে কোনো পেশাদারত্ব কিংবা পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। অবন্তী বলেন, আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা

সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি বলে জানান সিয়ামপত্নী। তিনি বলেন, পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গেছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। শাম্মা রুশাফি অবন্তী বলেন, আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ— এ পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এ তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই বলে জানান সিয়ামপত্নী। নিজেকে সিনেমায় অভিনয়ে জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, না, সিনেমা আমাকে

দিয়ে হবে না। এখন আমার বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড়পরিসরের বিষয় বলে জানান অবন্তী। তিনি বলেন, অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তা ছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না বলে জানান সিয়ামপত্নী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ