বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় স্থান পাননি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথিফারজানা সিঁথি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ মোট কয়েক ডজন প্রার্থী। এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফারজানা সিঁথি। তিনি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে চূড়ান্ত

তালিকায় তার নাম না থাকায় আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি। ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা এবং ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন এবং একটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অংশ নিয়েছেন। দলীয় সূত্র বলছে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প