আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
ইরান সংঘাতে চাপের মুখে পড়া তেলসমৃদ্ধ অর্থনীতিতে ডলার তারল্য নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের করা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে অ্যামেরিকা। সিএনবিসিকে দেওয়া মঙ্গলবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এ তথ্য। ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃক মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।’ পরে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি সত্যি অবাক হয়েছি তাদের এ ধরনের সহায়তা প্রয়োজন কারণ তারা সত্যিই ধনী দেশ। ‘তবে তারা সত্যিই অ্যামেরিকার ভালো বন্ধু। যদি আমি তাদের কোনো সহায়তা করতে পারি, অবশ্যই করব।’ গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব দেন আরব

আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় ধরনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অ্যামেরিকার কাছে এ প্রস্তাব রাখেন তিনি। খনিজ তেল রপ্তানির মধ্য দিয়ে শীর্ষ ধনী হওয়া এ দেশ, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর থেকে বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হয়েছে। ওমান উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে পারলেও, তা খুব সীমিত। এ অবস্থায় আমদানি, বিনিয়োগ ও দেশীয় মুদ্রা দিরহামের স্থিতিশীলতা বজায় রাখতে ডলার তারল্য ধরে রাখতে চায় দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার