ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ April, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ April, ২০২৬ |
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনবিসি-কে দেওয়া এক তিনি দাবি করেন, আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি “দারুণ চুক্তি” হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি সেটা করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।” ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে আছে এবং শেষ পর্যন্ত একটি “চমৎকার চুক্তিতে পৌছানো সম্ভব হবে। তিনি বলেন, সমঝোতায় পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। তবে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে রাজি হয়, তাহলে তারা নিজেদের “খুব ভালো অবস্থানে”

নিতে পারবে। এছাড়া আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তেহরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও ইরান প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে। ট্রাম্প বলেন, “যখন তারা বলেছিল তারা কাউকে পাঠাবে না, তখন আমি বলেছিলাম তারা পাঠাবে। তাদের পাঠানো ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা একটি দারুণ চুক্তিতে পৌঁছাবো। আমার মনে হয়, তাদের আর কোনো বিকল্প নেই।” পরে ট্রাম্প সিএনবিসি-কে বলেন, “আমি বোমা হামলার প্রত্যাশা করছি, কারণ সেটাই ভালো মনোভাব হবে।” এদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে প্রকাশ্য সমালোচনা, আলোচনার পথকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প বলেন তিনি, ‘আলোচনা প্রক্রিয়া চলাকালীন তাদের এ ধরনের সমালোচনা করা উচিত নয়। কারণ এটি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করে।’ ক্ষতির

ব্যাখ্যা হিসেবে ট্রাম্প বলেন, ‘সমালোচনা অন্য পক্ষকে (ইরান) আশাবাদী করে কিন্তু আমি তাদের এ জাতীয় কোনো আশা দিতে চাই না।’ সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ নিয়ে হাউস মাইনোরটি লিডার হাকিম জেফ্রিসসহ বিভিন্ন ডেমোক্র্যাটিক নেতার সমালোচনার পর, মূলত বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। ট্রাম্পের মন্তব্যটি এমন সময় এলো, যখন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ শীর্ষ অ্যামেরিকান কূটনীতিকরা আজ শান্তি আলোচনার দ্বিতীয় বৈঠকের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের