ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে আটকে আছে। রয়টার্স-ইপসসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি এবং পোপকে নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কারণে অনেক অ্যামেরিকান ট্রাম্পের নেতৃত্ব, আচরণ ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। জাতীয় ভাবে চালানো ছয় দিনব্যাপী জরিপটি সোমবার শেষ হয়। এতে দেখা যায়, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন ৩৬ শতাংশে স্থির রয়েছে, যা এক মাস আগের সমান। চলতি মেয়াদে তাঁর সর্বোচ্চ অনুমোদন ছিল ৪৭ শতাংশ, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার কিছুদিন পর। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর অ্যামেরিকায় জ্বালানির দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। জরিপে ট্রাম্পের জীবনযাত্রার

ব্যয় মোকাবিলায় অনুমোদন মাত্র ২৬ শতাংশ, যা তাঁর সর্বনিম্ন স্কোরের একটি। ইরানে অ্যামেরিকার সামরিক হামলার প্রতি সমর্থনও সীমিত। জরিপে দেখা যায়, ৩৬ শতাংশ বলেছেন তারা হামলা সমর্থন করেন, যা আগের জরিপে ছিল ৩৫ শতাংশ। তবে মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই সামরিক পদক্ষেপ ব্যয়ের তুলনায় সার্থক হয়েছে। ট্রাম্পের আচরণ ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন জরিপে মাত্র ২৬ শতাংশ অ্যামেরিকান বলেছেন, তারা ট্রাম্পকে “শান্ত স্বভাবের” নেতা মনে করেন। রিপাবলিকান ভোটারদের মধ্যেও এ বিষয়ে বিভাজন স্পষ্ট। ৫৩ শতাংশ তাঁকে শান্ত স্বভাবের বললেও ৪৬ শতাংশ একমত নন। ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৭ শতাংশ একই মত দিয়েছেন। গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমেছে বলে মনে করেন ৫১

শতাংশ উত্তরদাতা। এর মধ্যে ১৪ শতাংশ রিপাবলিকান, ৫৪ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ৮৫ শতাংশ ডেমোক্র্যাট রয়েছেন। পোপ লিওকে ঘিরে নতুন বিতর্ক ইরান যুদ্ধের সমালোচনা করায় পোপ লিওর বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যও আলোচনায় এসেছে। জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ অ্যামেরিকানের কাছে পোপ লিওর ভাবমূর্তি ইতিবাচক। বিপরীতে ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন ৩৬ শতাংশ। জরিপে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চেয়েও পোপ লিও বেশি ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। ন্যাটো ও নিরাপত্তা প্রশ্ন রয়টার্স ইপসসের চালানো জরিপে মাত্র ১৬ শতাংশ অ্যামেরিকান ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, যদিও ট্রাম্প অতীতে এমন হুমকি দিয়েছেন। একইসঙ্গে মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে অ্যামেরিকার হামলা

দেশটিকে আরও নিরাপদ করবে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার ৬ শতাংশ, রিপাবলিকানদের মধ্যে ৫৭ শতাংশ। ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্ক—এই তিন ফ্রন্টে একসঙ্গে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই সংখ্যাগুলো হোয়াইট হাউসের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার